১. ব্যক্তিগত অ্যাকাউন্ট
প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্ধারিত অ্যাকাউন্ট শুধুমাত্র সেই শিক্ষার্থীর ব্যবহারের জন্য। অন্য কারও সঙ্গে ইউজারনেম, পাসওয়ার্ড বা লগইন অ্যাক্সেস শেয়ার করা যাবে না।
২. লগআউট সংক্রান্ত সতর্কতা
শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া বারবার Logout না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে Logout করলে অথবা নির্ধারিত ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে Login করার চেষ্টা করলে আপনার Login Access সাময়িকভাবে Restrict/বন্ধ করে দেওয়া হতে পারে।
৩. Access Restrict হলে করণীয়
আপনার অ্যাকাউন্টের Login Access Restrict হয়ে গেলে নতুন করে বারবার Login করার চেষ্টা না করে Jobayer Academy-এর Admin (jobayeracademy@gmail.com)-এর সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর Admin আপনার অ্যাকাউন্টের Access ২৪-৪৮ ঘন্টার মধ্যে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতে পারেন।
৪. বারবার Logout বা অনিয়মের ক্ষেত্রে
কোনো শিক্ষার্থী যদি বারবার Logout করেন, একাধিক ডিভাইস থেকে Login করার চেষ্টা করেন অথবা অ্যাকাউন্টের নিরাপত্তা নীতিমালা ভঙ্গ করেন, তাহলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে (Permanently) Block করে দেওয়া হতে পারে।
৫. অ্যাকাউন্ট শেয়ার করা নিষিদ্ধ
নিজের অ্যাকাউন্ট অন্য কোনো ব্যক্তি, বন্ধু বা শিক্ষার্থীর সঙ্গে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যাকাউন্ট শেয়ার করার প্রমাণ পাওয়া গেলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্টের Access Restrict বা Permanently Block করা হতে পারে।
৬. নিরাপত্তা ও দায়িত্ব
আপনার Login Information (Username/Password) নিরাপদে সংরক্ষণ করা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্টের তথ্য অন্যের কাছে প্রকাশের ফলে কোনো সমস্যা হলে তার দায়ভার ব্যবহারকারীকে বহন করতে হবে।
৭. কর্তৃপক্ষের সিদ্ধান্ত
অ্যাকাউন্টের নিরাপত্তা, অননুমোদিত ব্যবহার এবং শিক্ষার্থীর স্বার্থে Jobayer Academy কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো অ্যাকাউন্টের Access সাময়িকভাবে Restrict বা Permanently Block করার অধিকার সংরক্ষণ করে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
অপ্রয়োজনে Logout করবেন না এবং অন্য কোনো ডিভাইস থেকে Login করার চেষ্টা করবেন না।
আপনার Login Access Restrict হয়ে গেলে Admin-এর সঙ্গে যোগাযোগ করুন।
বারবার Logout করা বা নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট Permanently Block করে দেওয়া হতে পারে।
Jobayer Academy কর্তৃপক্ষ শিক্ষার পরিবেশ ও অ্যাকাউন্ট নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী এই শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে।