কেউ আমার সম্পর্কে কিছু জানতে চাইলে আমি সাধারনত বলি “আমার পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নাই, জানতে পছন্দ করি, জানাতে পছন্দ করি”। তবে নির্দিষ্ট ভাবে যদি কিছু বলি তাহলে বলবো পাবলিক প্লেসে কথা বলতে বা ট্রেইনিং করাতে পছন্দ করি। মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা আছে যাতে মানুষ গ্রহন করে। আমি সাধারনত একটানা ৫-৬ ঘন্টা লেকচার দিতে পারি, কোন বিরতির দরকার হয় না, এমনকি যারা আমার লেকচার শোনে তারাও লেকচার রেখে কোথাও যায় না কিংবা ঘুমিয়ে পড়ে না। কখনো কখনো দেখেছি কেউ কেউ লেকচার শেষ হয়ে গেলেও ক্লাস থেকে যায় না। তাই কেন যেন মনে হয় শিক্ষার্থীরা হয়তো আমার কথা পছন্দ করে। চলুন আমার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি।
কে এই জোবায়ের রহমান
২০২৫ সালের ১০ই নভেম্বর মাল্টিন্যাশনাল কম্পানির চাকরি ছেড়ে দিয়ে সোপ আর্ট এন্ড অন্ট্রাপেনার বিজনেস কনসালটেন্ট হিসেব ফুল টাইম কাজ শুরু করি।
বর্তমানে আমি হ্যান্ডমেড সোপ মেকিং , বিজনেস ক্রিয়েশন ও মার্কেটিং সহ নানান অনলািইন ও অফলাইন কোর্স পরিচালনা করে থাকি। এছাড়াও বিভিন্ন অনলাইন বিজনেস কনসালটেন্সি করে থাকি।
কিছু যোগ্যতা
আমি এমন একজন মানুষ জীবনে খুব বেশি কিছু আমার হাত থেকে মিস যায়নি। যেমন-
- আমি রান্না বান্না পারি, বাংলা, চাইনিজ, বেকারী, ফাস্টফুড ইত্যাদি। খেতে খুব পছন্দ করি, জীবনের অনেকটা সময় একা কাটিয়েছি তাই নিজের প্রয়োজনে শিখতে হয়েছিলো।
- জীবনে গান-বাজনা, মডেলিং. মঞ্চ নাটক করেছি।
- কবিতা উপন্যাস লিখেছি অনেক, বাজারে কিছু কবিতার বইও খুজলে পাওয়া যাবে।
- ২০০২ সাল থেকে ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্টে করেছি।
- ২০০৭ থেকে ব্লগিং করেছি।
- ২০১১ সাল থেকে ইউটিউবিং করেছি।
- আমি একজন এসইও এক্সপার্ট ও ডিজিটাল মার্কেটার।
- ফটোশট, ভিডিও এডিটিং, অডিও এডিটিং জীবনের প্রয়োজনে যখন যা দরকার ছিলো সবই শিখে নিয়েছি।
খারাপ গুণ
আমি সাধারনত কোন কিছু ফ্রি তে দেই না। বলতে পারেন মুখ খুলতেও টাকা নিয়ে থাকি। এর পিছনে বড় একটা কারন রয়েছে। আমি মনে করি টাইম = মানি (টাকা)। তাই কেউ যদি কাউকে টাইম দেয় তাহলে অবশ্যই তাকে টাকা দিতে হবে অথবা সমমানের কিছু একটা দিতে হবে যা তার দরকার। তাছাড়া ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মেন্টরিং করে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে যা বুঝি তা হলো “ফ্রি তে কোন কিছু শেখা হয় না, যে কিছু শেখাতে চায় সেও আগ্রহ পায় না আবার যে শিখবে সে ফ্রি তে পাওয়া কোন কিছু মূল্যায়ন করে না” মাঝখান থেকে সময়টা অপচয় হয়। তবে বাঙ্গালীর মধ্যে ফ্রি বিষয়টা এমন ভাবে বাসা বেধেছে যা থেকে বের হওয়া কঠিন। এক সময় ফ্রি টিউটোরিয়াল, ফ্রি ক্লাস বহু কিছু করিয়েছে, সেখানে কিছু বাহবা ছাড়া আর কিছু পাইনি এমনকি সফলতাও দেখিনি। তাই তারপর থেকে আর ফ্রিতে কিছু দেই না, মাঝে মাঝে কিছু উপদেশ ছাড়া। তারমানে কিছু আমি টাকার পাগল নই, আমি সময়কে মূল্যায় করার চেষ্টা করি। প্রয়োজনে আপনাকে বড় কোন কিছু গিফট করে দেয়া যেতে পারে যা আপনার দেয়া টাকার থেকেও বেশি হতে পারে কিন্তু যেখানে ব্যবসা জড়িত সেখানে ফ্রি দেয়ার প্রশ্নই আসে না।
আমি নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবি না, কারন আমি মনে করি আমিই আমার পৃথিবীতে আপনজন।
আমার হারানোর কোন ভয় নাই, কারন সব কিছু আমি নিজে উপার্জন করেছি।
আমার কিছু উক্তি
- অ্যাকশন টেকাররা সফল হয় আর বাকিরা ঝড়ে পড়ে।
- আজই শুরু করুন, সময় আপনাকে বলে দেবে কখন কি করতে হবে।
- বোকা মানুষদের সফলতার হার বেশি কারন বোকারা একজনকে অন্ধ ভাবে গুরু মনে করেন। আর অতি চালাক মানুষগুলো সকল জায়গায় “কিন্তু” খুঁজে বের করেন।
- সময়ের সাথে সাথে সকল সমস্যার সমাধান করে, কোন পণ্য বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করার নামই ব্যবসা।
- জীবনের সকল জায়গায় সফলতা ও ব্যর্থতা নামক দুটি শব্দ থাকলেও, ব্যবসায় ব্যর্থতা বলতে কিছু নেই। ব্যর্থতা ব্যবসা শেখার একটি মাধ্যম মাত্র।
- মুখ থাকলেই স্রষ্টার (উদ্ভাবক) সমালোচনা করাই যায় কিন্তু সৃষ্টিকর্তা হওয়া যায় না। তিনি একজন ও অদ্বিতীয়।
- নিজেকে গড়তে জেদ করুন, অন্যকে ধ্বংস করার জন্য নয়। তাতে সময় নষ্ট হবে আর নিজের বড় ক্ষতি হবে টেরও পাবেন না।
- আমার সব শেখা হয়ে গেছে, আমার আর কিছু শেখার নেই এমন চিন্তা মাথা এলে বুঝে নেবেন আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে।
- নিজেকে নিয়ে ভাবুন, পৃথিবীতে আপনিই একমাত্র ব্যক্তি যিনি আপনার ভালো চান।
- পৃথিবীর সবাই স্বার্থপর, সংসারে আপনার উপার্জন বেশি হলে আপনার মা-ও মাছের মাথাটা আপনার প্লেটে দেবে, আপনাকে নিয়ে ভাববে আপনি কি খেতে পছন্দ করেন।